বিয়ের মরশুমের আগে সুখবর! পরপর ১৩ দিনে সোনার দামে ১০,২৪৬ টাকার পতন, আজও কমল দর, আজ বাংলার বাজারে কত দাম?

দীপাবলির পর থেকে সোনার দামে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। টানা কয়েকদিন কমার পর, গত ১৩ দিনের হিসেব বলছে সোনার দাম ১০,২৪৬ টাকা কমে গিয়েছে! রুপোর দামে (Silver Price) একই পরিস্থিতি তৈরি হয়েছে। বিয়ের মরশুমের আগে দাম কমাটা সোনা ক্রেতাদের জন্য নিঃসন্দেহে বড় সুখবর। শুক্রবারের পর আজও (৩১ অক্টোবর, ২০২৫) দাম কিছুটা কমল।আজকের সোনার দাম (৩১ অক্টোবর, ২০২৫, জিএসটি ছাড়া):সোনা (ক্যারেট)ওজনকেনার দাম (টাকায়)বেচার দাম (টাকায়)২৪ ক্যারেট (৯৯৫ ফাইন গোল্ড)১ গ্রাম১২,০৫৮-২২ ক্যারেট (গয়নার সোনা)১ গ্রাম১১,৪৫৫১০,৯৭২১৮ ক্যারেট১ গ্রাম৯,৪০৫-রুপো (৯৯৯ ফাইন সিলভার)১ কেজি১,৫০,৩৮৮-**(উল্লেখ্য: উপরে দেওয়া হারগুলি ৩% জিএসটি এবং মেকিং চার্জ ছাড়া।)দাম কমার কারণ কী?আনন্দ রাঠি এবং স্টক ব্রোকার্সের বাণিজ্য ও মুদ্রা বিভাগের এভিপি মণীশ শর্মা (Manish Sharma) জানিয়েছেন, সোনা ও রূপার দামের নিম্নমুখী প্রবণতা আপাতত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দাম হ্রাসের মূল কারণ হলো— ভারত ও চিনের মধ্যে বাণিজ্যের অগ্রগতি এবং বিশ্ব বাজারে সরবরাহ বৃদ্ধি। শর্মার মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে বাণিজ্য উত্তেজনা হ্রাসের ফলে বিনিয়োগকারীরা বর্তমানে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সোনা কেনা থেকে বিরত রয়েছেন। প্রায় নয় সপ্তাহ ধরে চলা দাম বৃদ্ধির পর, বিনিয়োগকারীরা এখন মুনাফা বুকিং শুরু করেছেন, যা দাম কমার অন্যতম কারণ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy