বিমানে পছন্দের সিট বুকিংয়ে আর লাগবে না এক্সট্রা টাকা! একঘেয়ে ‘হিডেন চার্জ’ রুখতে মোদী সরকারের মাস্টারস্ট্রোক

দেশের কোটি কোটি বিমানযাত্রীর জন্য বড়সড় সুখবর শোনাল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এবার থেকে বিমানে নিজের পছন্দের আসন বেছে নেওয়ার জন্য আর আকাশছোঁয়া ‘হিডেন চার্জ’ দিতে হবে না। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)-কে দেওয়া নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিটি ফ্লাইটের অন্তত ৬০ শতাংশ আসন যাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রাখতে হবে। এতদিন টিকিট কাটার পর বা ওয়েব চেক-ইনের সময় পছন্দের আসনের জন্য যে অতিরিক্ত টাকা গুনতে হতো, তাতে এবার লাগাম টানল কেন্দ্র।

নতুন নিয়মে আরও জানানো হয়েছে, একই পিএনআর (PNR) নম্বরে টিকিট বুক করা থাকলে পরিবার বা বন্ধুদের পাশাপাশি আসন দিতে বাধ্য থাকবে বিমান সংস্থাগুলি। এর জন্য আলাদা কোনো ফি নেওয়া যাবে না। এছাড়া, ফ্লাইট দেরি হওয়া বা বাতিল হওয়ার ক্ষেত্রে যাত্রীদের অধিকারের কথা শুধু ওয়েবসাইট নয়, বিমানবন্দরের কাউন্টার এবং মোবাইল অ্যাপেও স্পষ্ট ভাষায় (আঞ্চলিক ভাষাসহ) জানাতে হবে। পোষ্য প্রাণী বহন এবং খেলাধুলার সরঞ্জাম নিয়ে যাওয়ার নীতিতেও স্বচ্ছতা আনার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমান বাজার, যেখানে প্রতিদিন প্রায় ৫ লক্ষ মানুষ যাতায়াত করেন। এই বিশাল সংখ্যক যাত্রীর স্বার্থ রক্ষায় ও ভ্রমণকে আরও সস্তা ও স্বচ্ছ করতে কেন্দ্রের এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy