বিদায় বোস, বাংলায় রবি-উদয়! বিমানবন্দরে আবেগপ্রবণ সিভি আনন্দ, রাতেই কলকাতায় নতুন রাজ্যপাল

বাংলার সাংবিধানিক প্রধানের পদে বড়সড় রদবদল। দীর্ঘ মেয়াদ শেষে প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস শহর ছাড়লেন। কলকাতা বিমানবন্দরে বিদায়লগ্নে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাকে। তার বিদায়ে তৈরি হওয়া শূন্যস্থান পূরণে কাল বিলম্ব করেনি কেন্দ্র। বুধবার রাতেই কলকাতায় পা রেখেছেন রাজ্যের নতুন রাজ্যপাল আর এন রবি।

আজই রাজভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শপথ নিতে চলেছেন নবনিযুক্ত রাজ্যপাল। বর্তমানে রাজভবন চত্বরে প্রস্তুতির ব্যস্ততা তুঙ্গে। উচ্চপদস্থ আমলা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রশাসনিক মহলে জল্পনা, নতুন রাজ্যপালের আগমনে রাজ্য-রাজ্যপাল সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। বিদায়ী রাজ্যপাল বোস তার কার্যকালে একাধিকবার শিরোনামে ছিলেন, তাই উত্তরসূরি হিসেবে আর এন রবির ভূমিকা নিয়ে কৌতূহল তুঙ্গে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy