বিদায় নিচ্ছে ‘পৃথ্বী’! ড্রাগন ও পাক বাহিনীকে রুখতে ভারতের তূণে আসছে আরও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র

ভারতের সামরিক শক্তিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হতে চলেছে। আশির দশকে তৈরি দেশের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘পৃথ্বী’ (Prithvi Missile)-কে এবার পাকাপাকিভাবে অবসর দেওয়ার প্রস্তুতি শুরু করেছে ডিআরডিও (DRDO)। তার জায়গায় আসতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তির স্বল্প-পাল্লার এক নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

পৃথ্বী ক্ষেপণাস্ত্রের প্রধান দুর্বলতা ছিল এর তরল জ্বালানি ব্যবস্থা, যা উৎক্ষেপণের আগে ভরতে অনেক সময় লাগত এবং যুদ্ধক্ষেত্রে যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নতুন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হবে সম্পূর্ণ সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত, যা অনেক বেশি দ্রুততর, নির্ভুল এবং নিরাপদ। এটি ৫০০ থেকে ১০০০ কেজি পর্যন্ত ঘাতক ওয়ারহেড বহন করতে সক্ষম হবে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এতদিন ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রকে পৃথ্বীর বিকল্প ভাবা হলেও, ডিআরডিও এখন এমন এক বিশেষ ব্যবস্থা তৈরি করছে যা পুরো পৃথ্বী সিরিজকেই প্রতিস্থাপন করবে। এই নতুন প্রযুক্তির ফলে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনী বর্তমান পরিকাঠামো ব্যবহার করেই আরও কম সময়ে শত্রুপক্ষের ওপর প্রত্যাঘাত হানতে পারবে। আধুনিক যুদ্ধের দ্রুতগতির সঙ্গে তাল মেলাতেই ভারতের এই রণকৌশলগত সিদ্ধান্ত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy