বিজেপির চতুর্থ তালিকা প্রকাশ! প্রার্থী বদল থেকে শুরু করে ১৩টি নতুন মুখের চমক

রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার সকালে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির পক্ষ থেকে অনুমোদিত তালিকায় ১৩টি নতুন আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে লক্ষ্যণীয় বিষয় হলো, এদিন সংখ্যাতত্ত্বের বিচারে ১৪ জন প্রার্থীর নাম সামনে এলেও কার্যত ১৩টি নতুন আসনের নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। বাকি ১টি আসনে আগের ঘোষিত প্রার্থীকে সরিয়ে নতুন মুখ আনা হয়েছে।

বিজেপি কর্মী-সমর্থকদের দীর্ঘদিনের দাবি ও ক্ষোভকে মান্যতা দিয়ে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (এসসি) আসনে বড়সড় রদবদল ঘটিয়েছে গেরুয়া শিবির। এই কেন্দ্রে আগে যাঁকে প্রার্থী করা হয়েছিল, তাঁকে সরিয়ে নতুন প্রার্থী হিসেবে ডালিম রায়ের নাম ঘোষণা করা হয়েছে। দলের এই সিদ্ধান্তে স্থানীয় কর্মীদের মধ্যে খুশির হাওয়া। এখনও পর্যন্ত রাজ্যের ১৯টি আসনের মধ্যে ১৩টির জট কাটল, তবে বাকি রয়েছে আরও ৬টি আসন। নির্বাচনের আগে এই কৌশলগত রদবদল তৃণমূলকে কড়া টক্কর দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy