‘বার্নল-বোরোলিন মজুত রাখুন!’ নাম না করে তৃণমূলকে নজিরবিহীন খোঁচা নির্বাচন কমিশনের

ভোটমুখী বাংলায় সংঘাত যখন চরমে, তখন অভিনব কায়দায় শাসক দলকে পাল্টা দিল নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া (SIR) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার আক্রমণের মুখে পড়ে এবার বলিউডি গান এবং ‘বার্নল’ খোঁচাকে হাতিয়ার করল দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক (DEO)। সোশ্যাস মিডিয়ায় মাধুরী দীক্ষিতের বিখ্যাত গানের কলি তুলে ধরে সাফ জানানো হয়েছে—ভোটের উত্তাপে যারা পুড়বেন, তারা যেন পর্যাপ্ত বার্নল ও বোরোলিন সঙ্গে রাখেন!

কমিশনের এই পোস্টে আমির খান ও মাধুরী দীক্ষিতের “হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে” গানটি ব্যবহার করে ভোটারদের নির্ভয়ে বুথে যাওয়ার ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, “গুণ্ডা ও দাগী অপরাধীরা সাবধান। নতুবা উত্তাপ এতটাই তীব্র হবে যে ভেতরে পুড়ে যাবেন।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরাসরি নাম না নিলেও বার্নল ব্যবহারের পরামর্শ দিয়ে তৃণমূলের দিকেই ইঙ্গিত করেছে কমিশন। অন্যদিকে, অবাধ ভোট নিশ্চিত করতে এদিন ভবানীপুরের রাস্তায় নামেন সাধারণ পর্যবেক্ষক তাপস রায়। চায়ের দোকানে সাধারণ মানুষের সঙ্গে আড্ডা দিয়ে তিনি খতিয়ে দেখেন এলাকায় কোনও ভয়ের পরিবেশ রয়েছে কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy