‘বাধা হচ্ছিল স্বামী’! গুণ্ডা দিয়ে স্বামীকে খুন করানোর চেষ্টা, বরানগর শ্যুটআউট কাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর প্রমাণ!

দিনের আলোয় বরানগরে এক ব্যক্তিকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় এবার উঠে এল ত্রিকোণ প্রেমের চাঞ্চল্যকর তথ্য। আহত ব্যক্তির স্ত্রী প্রথমে দাবি করেছিলেন, “ওঁর তো কোনো শত্রু নেই, তদন্ত করে দেখা হোক, কে এই কাজ করেছে।” কিন্তু পুলিশের তদন্তে অন্য গন্ধ মেলায় বেরিয়ে এল চরম সত্য।

পুলিশি তদন্তে উঠে এসেছে, আহত ব্যক্তির স্ত্রী রেখা মজুমদারের সঙ্গে তাঁর পিসেমশাইয়ের প্রেমের সম্পর্ক ছিল! আর এই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন রেখার স্বামী।

গুণ্ডা দিয়ে খুনের ছক!
সূত্রের খবর, এই ত্রিকোণ প্রেমের পথ পরিষ্কার করতেই রেখা মজুমদার গুণ্ডা এনে স্বামীকে খুন করানোর চেষ্টা করেছিলেন। পুলিশ এখন এই তথ্যপ্রমাণের ভিত্তিতে তদন্ত করছে এবং শীঘ্রই এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনা শুনে প্রতিবেশীরাও হতবাক। যার স্ত্রী প্রকাশ্যে স্বামীর জন্য বিচার চেয়েছিলেন, তিনিই কিনা সেই স্বামীকে খুনের জন্য ষড়যন্ত্র করেছিলেন!

বরানগরের মতো এলাকায় এমন দিনে-দুপুরে খুনের চেষ্টার ঘটনায় যখন তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল, তখন এই ত্রিকোণ প্রেমের মোড় পুরো ঘটনাকে আরও বেশি রহস্যময় করে তুলল।