বাদনা পরবের রাতে ভয়াবহ কাণ্ড! মালদায় আদিবাসী যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্রীঘরে বিজেপি কর্মী!

উৎসবের আবহেই মালদায় নক্কারজনক ঘটনা। বাদনা পরবের দিন এক আদিবাসী যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক সক্রিয় বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ্যে আসতেই মালদার রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি এলাকায় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত এবং গত পঞ্চায়েত নির্বাচনে তাঁর স্ত্রী বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ঘটনাটি ঘটে গত বুধবার সন্ধ্যায়। জানা গিয়েছে, ২৪ বছর বয়সী ওই আদিবাসী যুবতী বাদনা পরব উপলক্ষে চাল ভাঙানোর জন্য অভিযুক্তের মিলে গিয়েছিলেন। অভিযোগ, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নির্জনতার সুযোগ নিয়ে ওই বিজেপি কর্মী যুবতীকে কুপ্রস্তাব দেয় এবং শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা চালায়। যুবতীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে মালদা থানার পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। জেলা বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে ব্যক্তিগত অপরাধ বলে দাবি করা হলেও, শাসক দল তৃণমূল কংগ্রেস এই নিয়ে সরব হয়েছে। আক্রান্ত যুবতী এবং তাঁর পরিবার বর্তমানে আতঙ্কে রয়েছেন এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy