বাজারে পাওয়া রাসায়নিকযুক্ত সানস্ক্রিন ত্বকের দীর্ঘস্থায়ী ক্ষতি করছে? চিন্তা নেই! প্রকৃতিতে লুকিয়ে আছে এর সেরা সমাধান। অ্যালোভেরার শীতলকারী গুণ ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে বাঁচিয়ে আর্দ্রতা বজায় রাখে।
প্রয়োজনীয় উপকরণ:
২ চা-চামচ তাজা অ্যালোভেরা জেল
১ চা-চামচ নারিকেল ও কাঠবাদাম তেল
হাফ চা-চামচ জিঙ্ক অক্সাইড (সুরক্ষার মূল উপাদান)
৫-৬ ফোঁটা এসেনশিয়াল অয়েল।
তৈরি ও ব্যবহারের নিয়ম:
একটি পাত্রে অ্যালোভেরা জেল, নারিকেল তেল ও কাঠবাদাম তেল নিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এবার সাবধানে জিঙ্ক অক্সাইড মিশিয়ে নিন যাতে দলা না পাকায়। মিশ্রণটি একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। রোদে বের হওয়ার ১৫-২০ মিনিট আগে এটি ত্বকে লাগিয়ে নিন এবং দীর্ঘক্ষণ বাইরে থাকলে প্রতি ৩ ঘণ্টা অন্তর পুনরায় ব্যবহার করুন। এটি সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় পার্শ্বপ্রতিক্রিয়াহীন এবং সাশ্রয়ী। তবে ব্যবহারের আগে অবশ্যই ‘প্যাচ টেস্ট’ করে নিন।





