“বাংলা আক্রান্ত হলে দিল্লিকে টার্গেট করব!” মোদী-শাহকে সরাসরি যুদ্ধের ডাক মমতার!

শুক্রবার দক্ষিণ দিনাজপুর ও উত্তরবঙ্গের হরিরামপুর ও রায়গঞ্জ-সহ একাধিক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে চড়া সুরে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে তিনি হুঁশিয়ারি দেন, “বাংলাকে যদি বারবার আক্রমণ করা হয়, তবে আমি চুপ করে বসে থাকব না। বাংলা আক্রান্ত হলে আমার লক্ষ্য হবে সরাসরি দিল্লি।”

এদিন মমতার বক্তব্যে উঠে আসে কেন্দ্রীয় বঞ্চনা এবং এজেন্সির রাজনীতির প্রসঙ্গ। তিনি অভিযোগ করেন, বিজেপি ভয় দেখিয়ে বাংলাকে দখল করতে চাইছে, কিন্তু সেই চেষ্টা সফল হবে না। তাঁর কথায়, “বাংলাই পথ দেখাবে।” জনসভা থেকে তিনি স্পষ্ট করে দেন যে, লোকসভা নির্বাচনে বাংলার মানুষই ঠিক করবেন দিল্লির মসনদে কারা বসবে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে তাঁর এই ‘দিল্লি চলো’র ডাক আদতে মোদী সরকারকে বড়সড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে দাঁড় করাল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy