বাংলায় কি মে মাসেই শেষ হবে ভোটযজ্ঞ? আজ বিকেলে ঘোষণার আগে জেনে নিন সম্ভাব্য নির্ঘণ্ট

আজ বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবন থেকে যখন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের ঘণ্টা বাজাবেন, তখন পশ্চিমবঙ্গের জন্য কী থাকছে? কমিশন সূত্রে প্রাপ্ত প্রাথমিক খসড়া অনুযায়ী, পশ্চিমবঙ্গে এবার ৩ থেকে ৫ দফায় ভোট হতে পারে। গতবার ৮ দফায় ভোট হলেও, এবার প্রশাসনিক গতি বাড়াতে দফার সংখ্যা কমানোর জোর জল্পনা চলছে।

সূত্র মারফত পাওয়া সম্ভাব্য নির্ঘণ্ট:

  • প্রথম দফা: এপ্রিলের মাঝামাঝি (সম্ভাব্য ১৬-১৮ এপ্রিল)।

  • শেষ দফা: মে মাসের প্রথম সপ্তাহ (সম্ভাব্য ২-৪ মে)।

  • ফলাফল ঘোষণা: মে মাসের মাঝামাঝি কোনো একটি তারিখে ৫ রাজ্যের ফল একসাথে ঘোষণা হতে পারে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে ভোট শুরু করে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে আসার পরিকল্পনা রয়েছে। এর আগে কেন্দ্রীয় বাহিনীর মোট ৮০০ থেকে ৯০০ কোম্পানি মোতায়েনের নীল নকশা তৈরি করা হয়েছে। আজ বিকেলের সাংবাদিক সম্মেলনের পরই আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। রাজ্যের স্পর্শকাতর বুথগুলিতে সিসিটিভি এবং ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy