বর্ষার বিকেলে চাই গরম কিছু? দিল্লির বিখ্যাত ‘রাম লাড্ডু’ এবার বানান একেবারে হাতের কাছে! রইল সহজ রেসিপি

বর্ষার দিনে গরম গরম ভাজাভুজি খাওয়ার মজাই আলাদা। আর তার সঙ্গে যদি থাকে দিল্লির বিখ্যাত স্ট্রিট ফুড ‘রাম লাড্ডু’, তবে তো কথাই নেই। বাইরেটা মুচমুচে আর ভেতরটা তুলতুলে নরম এই পদের জুরি মেলা ভার। তবে এই বর্ষার মরশুমে বাইরের খোলা খাবার খাওয়ার জেরে প্রায়ই পেটের গোলমাল বা ফুড পয়জনিংয়ের মতো সমস্যা দেখা দেয়। তাই স্বাস্থ্য ও স্বাদ দুইয়ের কথা মাথায় রেখে ঘরেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এই জনপ্রিয় পদটি। জেনে নিন দিল্লির বিখ্যাত রাম লাড্ডু তৈরির সহজ পদ্ধতি।

রাম লাড্ডু তৈরির প্রয়োজনীয় উপকরণ:

  • ১ কাপ ছোলার ডাল

  • ১ কাপ মুগ ডাল

  • ১ ইঞ্চি আদার টুকরো

  • ২ টি কাঁচা লঙ্কা

  • এক চিমটি হিং

  • ১ চা চামচ জিরে

  • এক চিমটি বেকিং সোডা

  • স্বাদমতো নুন

  • ভাজার জন্য ৩ থেকে ৪ কাপ তেল

সাজানোর ও চাট তৈরির উপকরণ:

  • হাফ কাপ সবুজ চাটনি

  • হাফ কাপ তেঁতুলের চাটনি

  • ২ টেবিল চামচ মিহি করে কুচনো ধনেপাতা

  • এক চিমটি আমচুর পাউডার ও চাট মশলা

  • স্বাদমতো নুন

তৈরির সহজ পদ্ধতি: প্রথম ধাপে, একটি বড় পাত্রে ১ কাপ ছোলার ডাল এবং ১ কাপ মুগ ডাল একসঙ্গে মিশিয়ে অন্তত চার ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। ডাল ভালোভাবে ভিজে নরম হয়ে গেলে জল ঝরিয়ে একটি আলাদা পাত্রে রেখে দিন।

এর পর মিক্সার গ্রাইন্ডারে ভেজানো ডাল, ১ ইঞ্চি আদার টুকরো এবং ২টি কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে ভালো করে বেটে নিন। মিশ্রণটি বাটবার সময় খেয়াল রাখবেন যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। তবে প্রয়োজন হলে সামান্য জল মিশিয়ে একটি ঘন ও মসৃণ পেস্ট তৈরি করে নিতে পারেন। বাড়িতেই এই সহজ পদ্ধতি অনুসরণ করে সহজেই চমকে দিতে পারেন পরিবারের সবাইকে।