“বয়স শুধুই একটা সংখ্যা!” মেয়ের বয়সী তরুণীকে বিয়ে করে সুন্নতের দোহাই দিলেন পাক চিকিৎসক

বয়স যে কেবলই একটা সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাসিন্দা হাকিম বাবর। ৭০ বছর বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মাত্র ২২ বছরের এক তরুণীর সঙ্গে। যখন কনের জন্ম হয়, পাত্রের বয়স তখন ছিল ৪৮ বছর! চাঞ্চল্যকর এই অসম বিয়ের ভিডিও এখন নেটদুনিয়ায় ঝড়ের বেগে ভাইরাল।

পেশায় ইউনানি চিকিৎসক বাবর এই বিয়েকে ‘আল্লাহর নির্দেশ’ এবং ‘নবীর সুন্নত’ বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, কনে একজন বিবাহবিচ্ছিন্না মহিলা এবং ইসলামে ডিভোর্সি মহিলাকে বিয়ে করা অত্যন্ত পুণ্যের কাজ। স্থানীয় সূত্রে খবর, তাঁদের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ছিল যা পরবর্তীতে প্রেমে পরিণত হয়। শেষমেশ দুই পরিবারের সম্মতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চার হাত এক হয়। সমালোচকদের পাল্টা জবাবে সদ্য বিবাহিত বৃদ্ধ বলেন, “মন তরুণ থাকলে বয়সে কিছু যায় আসে না, আসল হল ভালোবাসা ও বিশ্বাস।” তবে এই বিয়ে ঘিরে পাকিস্তান জুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক ও মিমের বন্যা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy