বড় বাড়ি ছেড়ে হোটেলের ঘরে সংসার! বছরে ১১ লক্ষ টাকা বাঁচাতে দম্পতির আজব কাণ্ড

আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা মারান্দা বাউনারস এবং জন। এক সময় তিন কামরার বিশাল বাড়িতে বিলাসবহুল জীবন কাটাতেন তাঁরা। কিন্তু ২০২৩ সালে একটি দুর্ঘটনায় জনের ডান হাত ভেঙে যাওয়ার পর তাঁদের জীবনে নেমে আসে আর্থিক সংকট। কাজ হারিয়ে জনের রোজগার বন্ধ হয়ে যায়, আর সংসারের পুরো ঘানি টানতে শুরু করেন মারান্দা। প্রতি মাসে ২ লক্ষ টাকা (২৩০০ ডলার) বাড়ি ভাড়া দেওয়া তাঁদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তখনই তাঁরা এক কঠিন কিন্তু সাহসী সিদ্ধান্ত নেন।

বড় বাড়ি বনাম ছোট হোটেল রুম খোঁজখবর নিয়ে তাঁরা নিউ ইয়র্কে একটি ছোট হোটেলের ঘর ভাড়া নেন। সেখানে সপ্তাহে খরচ মাত্র ২৮ হাজার টাকা (৩০৭ ডলার)। মজার বিষয় হলো, এই খরচের মধ্যেই রয়েছে বিদ্যুৎ, জল, ইন্টারনেট এবং ঘর পরিষ্কারের পরিষেবা। বড় বাড়ির হাজারো বিলের ঝামেলা থেকে মুক্তি পেয়ে এখন অনেকটাই শান্তিতে আছেন এই দম্পতি। মারান্দার কথায়, “আমরা এখন বড় বাড়ির চেয়ে সাধারণ জীবন অনেক বেশি পছন্দ করছি। এতে আমাদের কোনও দুশ্চিন্তা নেই।”

স্বপ্ন এখন নিজের এক টুকরো জমি এই পদ্ধতিতে প্রতি মাসে প্রায় ১০০০ ডলার (৮০ হাজার টাকার বেশি) সাশ্রয় করছেন তাঁরা। গত দুই বছরে এভাবেই তাঁরা প্রায় ২২ লক্ষ টাকা জমিয়ে ফেলেছেন। মারান্দা জানিয়েছেন, এই জমানো টাকা দিয়ে তাঁরা নিজেদের জন্য এক টুকরো জমি কিনতে চান, যেখানে ভবিষ্যতে গড়ে তুলবেন তাঁদের স্বপ্নের ছোট এক বাড়ি। কঠিন সময়ে ভেঙে না পড়ে কীভাবে বুদ্ধি খাটিয়ে ভবিষ্যৎ সুরক্ষিত করা যায়, মারান্দা ও জন এখন নেটপাড়ায় তার বড় উদাহরণ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy