এক অভাবনীয় ও বিস্ফোরক তথ্যে কেঁপে উঠল আন্তর্জাতিক মহল। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এক বিবৃতিতে দাবি করেছেন, আমেরিকার সাম্প্রতিক এক অতর্কিত সামরিক অভিযানে ইরানের প্রভাবশালী নেতা তথা সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তরসূরি মোজতবা খামেনেই গুরুতর জখম হয়েছেন। হেগসেথের ইঙ্গিত অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসা যুদ্ধের মাঝেই এই খবর কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
যদিও তেহরানের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, তবে ওয়াশিংটনের এই দাবি সত্যি হলে তা হবে ইরানের জন্য এক অপূরণীয় ধাক্কা। পেন্টাগন সূত্রে খবর, নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মোজতবার ওপর এই আক্রমণ ইরান এবং আমেরিকার মধ্যে এক পূর্ণাঙ্গ ও ধ্বংসাত্মক যুদ্ধের রাস্তা প্রশস্ত করে দিল। এই খবরের পর বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে এবং মধ্যপ্রাচ্যের সীমান্তগুলিতে সেনার তৎপরতা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ইরান।