বকেয়া DA-তে বড় কোপ! নবান্নের নতুন নির্দেশে মাথায় হাত রাজ্য সরকারি কর্মীদের?

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে দীর্ঘ প্রতীক্ষার মাঝে এবার বড়সড় পদক্ষেপ নিল নবান্ন। তবে এই পদক্ষেপ অনেক কর্মীর জন্যই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নবান্ন সূত্রে খবর, বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়ায় বড়সড় কাটছাঁট বা স্ক্রুটিনি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ, ডিএ-র দাবি জানালেই যে পকেটে টাকা আসবে, বিষয়টি এখন আর ততটা সহজ নয়।

সূত্রের খবর, ডিএ প্রদানের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি এবং সার্ভিস রেকর্ডের চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। যারা দীর্ঘদিন ধরে বকেয়া পাওয়ার আশায় বুক বেঁধেছিলেন, নবান্নের এই ‘ফিল্টার’ পলিসির কারণে তাদের একটি বড় অংশ তালিকা থেকে বাদ পড়তে পারেন। বিশেষ করে সার্ভিস বুক আপডেট না থাকা বা টেকনিক্যাল ত্রুটি থাকলে টাকা আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নবান্নের এই কড়া অবস্থানের ফলে সরকারি মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত কি কেবল আর্থিক সাশ্রয়, না কি এর পেছনে অন্য কোনো প্রশাসনিক সমীকরণ রয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। একদিকে যখন কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চলছে, তখন বকেয়া টাকার ওপর এই ‘কাটছাঁট’ আন্দোলনকে আরও তীব্র করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy