স্মার্টওয়াচ চার্জ করার জন্য আলাদা কেবল বা চার্জার বহনের ঝামেলা চিরতরে দূর করতে নতুন দুটি স্মার্টওয়াচ নিয়ে এল জনপ্রিয় ব্র্যান্ড boAt। সংস্থাটি বাজারে এনেছে ‘Storm Call 4’ এবং ‘Ultima Vogue 2’। এই দুটি মডেলের প্রধান বিশেষত্ব হলো টাইপ-সি ফাস্ট চার্জিং সাপোর্ট, যার ফলে ফোনের চার্জার দিয়েই এগুলি অনায়াসে চার্জ করা সম্ভব।
boAt Storm Call 4-এর দাম রাখা হয়েছে ১,৫৯৯ টাকা। এতে রয়েছে ১.৯৬-ইঞ্চির এইচডি ডিসপ্লে, ৫০০ নিটস ব্রাইটনেস এবং আইপি৬৮ রেটিং। ব্লুটুথ কলিং, এসওএস সাপোর্ট ও ১০০টিরও বেশি স্পোর্টস মোডের পাশাপাশি এতে মিলবে ১২ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ।
অন্যদিকে, প্রিমিয়াম লুকের ‘Ultima Vogue 2’ পাওয়া যাবে ২,৭৯৯ টাকায়। এতে দেওয়া হয়েছে ১.৯৬-ইঞ্চির ঝকঝকে অ্যামোলেড ডিসপ্লে, যা ১০০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। মেটালিক ফ্রেমের এই ঘড়িতেও রয়েছে আইপি৬৮ সুরক্ষা এবং ব্লুটুথ কলিং সুবিধা। ব্যাটারি ব্যাকআপ মিলবে প্রায় ১০ দিন পর্যন্ত। ২৯শে মে থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ঘড়ি দুটির প্রি-বুকিং শুরু হয়েছে এবং ১২ই জুন থেকে এগুলির সরাসরি বিক্রি শুরু হবে।





