ফেসবুকের একটি ‘নীল ড্রাম’ পোস্টেই আত্মারাম খাঁচাছাড়া! প্রাণ বাঁচাতে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী

উত্তরপ্রদেশের বুলন্দশহরের কোতোয়ালি দেহাত এলাকায় ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনেও তাঁকে বাধা দেওয়া তো দূরস্ত, উল্টে নিজের প্রাণ বাঁচাতে স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী রাজকুমার। আর এই বিচিত্র সমর্পণের নেপথ্যে রয়েছে কুখ্যাত ‘নীল ড্রাম’ আতঙ্ক।

বুলন্দশহরের দৌলতগড় গ্রামের বাসিন্দা রাজকুমারের বিয়ে হয়েছিল সাত বছর আগে। তাঁদের ছয় মাসের একটি সন্তানও রয়েছে। রাজকুমারের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর স্ত্রী অবাধ্য ছিলেন এবং মাঝেমাঝেই বাপের বাড়ি চলে যেতেন। সম্প্রতি রাজকুমার জানতে পারেন তাঁর স্ত্রীর এক প্রেমিক রয়েছে। কিন্তু ঘটনার মোড় ঘোরে তখন, যখন রাজকুমার দেখেন তাঁর স্ত্রী ফেসবুকে ‘নীল ড্রাম’ সংক্রান্ত খুনের একাধিক খবর পোস্ট ও শেয়ার করছেন।

উল্লেখ্য, সম্প্রতি স্ত্রীকে খুন করে দেহ নীল ড্রামে ভরে রাখার বেশ কিছু বীভৎস ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনাগুলিকেই নিজের ভবিষ্যতের ইঙ্গিত হিসেবে ধরে নেন রাজকুমার। তাঁর ধারণা হয়, সুযোগ পেলে স্ত্রী এবং তাঁর প্রেমিক তাঁকে খুন করে নীল ড্রামে ভরে ফেলবে। এই আতঙ্ক থেকেই তিনি পুলিশের দ্বারস্থ হন। মামলাটি মহিলা সেলে গেলে আলোচনার মাধ্যমে রাজকুমার সম্মতি দেন যে তাঁর স্ত্রী প্রেমিকের সাথেই চলে যান। রাজকুমারের দাবি, “স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্তত নিজের জীবনটা তো বাঁচাতে পারলাম।” পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদ হওয়ায় পুলিশ কোনো আইনি পদক্ষেপ নেয়নি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy