ফের হিমবাহ গলতে শুরু করল! বদ্রীনাথের কাছে কুবের পর্বত থেকে তুষার ধস, হু হু করে ভাইরাল ভিডিও

বর্ষা শেষ হতেই উত্তরাখণ্ডে ফের শুরু হয়েছে নতুন আতঙ্ক। বদ্রীনাথের কাছে কাঞ্চনজঙ্ঘার নিকটবর্তী হিমবাহ (Glacier Broke) গলতে শুরু করায় নেমে এল তুষার ধস। কুবের পর্বত (Kuber Mountain) থেকে হিমবাহ ভেঙে বরফের নদী পাহাড় বেয়ে নীচে নেমে আসার সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়লে, তা হু হু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

তুষার ধসের খবর শুনে দ্রুত হিমবাহের নিকটবর্তী জায়গায় পুলিশ হাজির হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় তাৎক্ষণিক হতাহত বা ধংসের কোনও চিহ্ন মেলেনি এবং নিকটবর্তী এলাকার প্রত্যেকে সুস্থ আছেন।

তবে স্থানীয় বাসিন্দারা ফের বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় ভুগছেন। সম্প্রতি উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ধারালি নামের একটি গ্রাম পুরো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। মেঘভাঙা বৃষ্টির পর হিমবাহ গলতে শুরু করায় ফের কি বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত মিলছে, সেই প্রশ্নই এখন উত্তরাখণ্ডের পরিবেশবিদ এবং স্থানীয়দের মনে। এই ঘটনার সুদূরপ্রসারী প্রভাব কী হতে পারে, তা সময়ই বলবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy