ফের নিম্নচাপের দাপট বাংলায়, ভাসতে পারে ‘এই’ ১১ জেলা, জারি হল অ্যালার্ট!

গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই নতুন করে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের কারণেই এই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

কোথায় বৃষ্টি হবে?

আজ, শনিবার রাজ্যের ১০টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার কোথায় বৃষ্টি?

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারও রাজ্যের ১১টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। এছাড়া, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং-এও খুব জোরে বৃষ্টি হতে পারে।

জল ছাড়ছে ডিভিসি, বাড়ছে বন্যার আশঙ্কা

নিম্নচাপের কারণে ইতিমধ্যেই ডিভিসি (DVC) ৩৩ হাজার ৫০০ কিউসেক হারে জল ছাড়ছে। এর ফলে বহু এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই বাঁকুড়ায় জল ঢুকে রাস্তা ভেসে গেছে। বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের একটি রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গেছে। এটি এই মরসুমে দ্বিতীয়বার হলো। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে।

আগামী মঙ্গলবার পর্যন্ত এমন বৃষ্টিপাত চলতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।