ফের ‘দলবদলু’ প্রার্থী শিখা, বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির আদি নেতা! বড় ভাঙনের মুখে পদ্ম শিবির?

২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই উত্তরবঙ্গের ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে অস্বস্তিতে বিজেপি। বিদায়ী বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে দল পুনরায় প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েছেন দলের আদি নেতারা। বিশেষ করে জলপাইগুড়ি জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক অলোক সেন প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে এবার তিনি নির্দল প্রার্থী হিসেবে শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কথা জানিয়ে দিয়েছেন।

২০২১-এর নির্বাচনের ঠিক আগে তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন শিখা এবং প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে হারিয়ে চমক দিয়েছিলেন। তবে অলোক সেনের অভিযোগ, বারেবারে ‘দলবদলু’দের গুরুত্ব দিয়ে পুরনো ওনিষ্ঠাবান কর্মীদের কোণঠাসা করছে নেতৃত্ব। গতবার শীর্ষ নেতৃত্বের আশ্বাসে মনোনয়ন প্রত্যাহার করলেও, এবার অলোক বাবু লড়াইতে অনড়। শিলিগুড়ি সংলগ্ন এই গুরুত্বপূর্ণ আসনে বিজেপির এই অভ্যন্তরীণ কোন্দল নির্বাচনের আগে পদ্ম শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy