প্রস্রাব করতে গিয়ে মাটিতে ‘খসে’ পড়ল শিশুর পুরুষাঙ্গ ও অন্ডকোষ! অদ্ভুত ঘটনায় হতবাক চিকিৎসকরা

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার দোগাছি গ্রামে ঘটেছে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা। মাত্র তিন মাসের একটি শিশুর পুরুষাঙ্গ ও অণ্ডকোষ প্রস্রাব করার সময় শরীর থেকে ‘খসে’ পড়েছে বলে তার বাবা দাবি করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
সামশেরগঞ্জের দোগাছি গ্রামের বাসিন্দা মহম্মদ সাদ্দাম হোসেন জানান, গত কয়েকদিন ধরে তার তিন মাসের ছেলে প্রস্রাব করার সময় খুব কান্নাকাটি করত। শুক্রবার সকালে যখন শিশুটি প্রস্রাব করছিল, তখন হঠাৎই তার পুরুষাঙ্গটি শরীর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি শিশুটিকে নিয়ে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানকার চিকিৎসকরা তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির পুরুষাঙ্গের জায়গা থেকে অতিরিক্ত রক্তপাত হয়েছে। কর্তব্যরত এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ধারালো কোনও অস্ত্র দিয়ে পুরুষাঙ্গটি কেটে ফেলা হয়েছে। যদিও শিশুটির বাবা এই দাবি অস্বীকার করেছেন। অনেকেই মনে করছেন, পরিবারের কোনও নাবালক সদস্য ভুল করে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
দেশের প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণ সিং এই বিষয়ে মন্তব্য করেছেন, “ছবি দেখে মনে হয়েছে এটি কোনও সংক্রমণের কারণে হয়নি। সংক্রমণ হলে অঙ্গটি কালো হয়ে যেত। এক্ষেত্রে দুটি সম্ভাবনা রয়েছে: হয়তো যমজ সন্তানের মধ্যে শরীরের কোনো অংশ জোড়া লাগানো ছিল যা আলাদা হয়ে গেছে, অথবা কেউ ইচ্ছাকৃতভাবে এটি কেটে দিয়েছে।”
দুঃখের বিষয় হলো, পুরুষাঙ্গটি সঠিক সময়ে সংরক্ষণ না করায় সেটি আর প্রতিস্থাপন করা সম্ভব হবে না বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত পুলিশে কোনো অভিযোগ দায়ের হয়নি।