“প্রশাসনের ব্যর্থতা অত্যন্ত নিন্দনীয়”—কালিয়াচক ইস্যুতে রাজ্যকে তুলোধনা শীর্ষ আদালতের, ৬ এপ্রিল তলব সব কর্তাকে

মালদহের কালিয়াচকে ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই ঘটনায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং মালদহের জেলাশাসক ও পুলিশ সুপারকে সরাসরি শোকজ করেছে। আদালতের পর্যবেক্ষণ, এই ঘটনা রাজ্য প্রশাসনের “সম্পূর্ণ ব্যর্থতা” এবং উচ্চপদস্থ আধিকারিকদের আচরণ “অত্যন্ত নিন্দনীয়”।

শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে তাঁদের কর্মস্থল ও বাসভবনে কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েন করতে হবে নির্বাচন কমিশনকে। কোনো আধিকারিক তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কাপ্রকাশ করলে কমিশন ও রাজ্য সরকারকে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। শুনানি চলাকালীন আদালত আরও জানিয়েছে, আপত্তি দাখিল বা শুনানির সময় ২-৩ জনের বেশি ব্যক্তিকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না এবং এলাকায় ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করতে হবে। আগামী ৬ এপ্রিল বিকেল ৪টের সময় সংশ্লিষ্ট সব আধিকারিককে অনলাইনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা নিয়ে হলফনামা তলব করেছে আদালত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy