প্রতি মাসে ৩ হাজার টাকা পাবেন মহিলারা, কীভাবে করবেন আবেদন? জেনে নিন নতুন নিয়ম

পশ্চিমবঙ্গে মহিলাদের আর্থিক সহায়তায় বড়সড় বদল আনতে চলেছে নবগঠিত বিজেপি সরকার। পূর্বতন তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে প্রতিস্থাপন করে এবার রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ যোজনা। এই নতুন প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ভাতা পাবেন। ১ জুন থেকে এই প্রকল্প কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং এর জন্য ইতিমধ্যেই সরকারি পোর্টাল চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই নতুন ভাতা চালুর বিষয়ে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “আমরা খুব দ্রুত অন্নপূর্ণা ভাণ্ডারে অনলাইনে আবেদন করার ব্যবস্থা করছি। যে সকল মহিলারা বেশি শিক্ষিত নন, তাঁদের সুবিধার জন্য আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ ও সরল করা হবে।” তবে পোর্টাল চালুর কাজ শুরু হলেও বর্তমানে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে নতুন করে আবেদন প্রক্রিয়া পুরোপুরি শুরু করা যায়নি। কারিগরি ত্রুটি মিটলেই সাধারণ মানুষ নতুন পোর্টাল ব্যবহার করে আবেদন করতে পারবেন।

কারা পাবেন এই সুবিধা? সরকারি সূত্রে স্পষ্ট করা হয়েছে, পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা সরাসরি এই নতুন প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। তবে বিজেপি সরকারের পক্ষ থেকে বারে বারে জোর দিয়ে বলা হয়েছে যে, কঠোর ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের পরই এই টাকা দেওয়া হবে। কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না, শুধুমাত্র প্রকৃত যোগ্য মহিলারাই প্রতি মাসে ৩,০০০ টাকার এই আর্থিক সুবিধা পাবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy