প্রতিবেশী ‘দাদার’ নৃশংস লালসা! উঠোন থেকে তুলে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ ও খুন, রণক্ষেত্র বিহার

প্রতিবেশীর কুনজর ছিল অনেকদিন ধরেই। বাড়ির উঠোনে খেলার সময় সুযোগ বুঝে ছয় বছরের এক শিশুকে ভুলিয়ে নিয়ে যায় নির্জনে। তারপর চলে পাশবিক অত্যাচার। বিহারের দরভঙ্গায় এক শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগে ২২ বছর বয়সি এক প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই শিশুটি। গভীর রাতে একটি পুকুর পাড়ে কুকুরের চিৎকার শুনে সন্দেহ হয় পরিবারের। সেখানেই পড়েছিল শিশুটির রক্তাক্ত নিথর দেহ। রবিবার সকালে এই ঘটনার জানাজানি হতেই জনতা ক্ষোভে ফেটে পড়ে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। বর্তমানে অভিযুক্ত পুলিশি হেফাজতে থাকলেও এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy