প্যান কার্ডের নিয়মে আমূল বদল! ১ এপ্রিল থেকে আধার কার্ড থাকলেও লাগবে এই অতিরিক্ত নথি

আপনি কি নতুন প্যান কার্ড করার কথা ভাবছেন? কিংবা পুরনো কার্ডে কোনো সংশোধন প্রয়োজন? তবে সাবধান! ১ এপ্রিল ২০২৬ থেকে আয়কর দফতর প্যান কার্ডের নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে। এখন থেকে আর পুরনো পদ্ধতিতে বা পুরনো ফর্মে আবেদন করা যাবে না। আইডেন্টিটি ভেরিফিকেশন বা পরিচয় যাচাইয়ের ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে।

এখন থেকে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে সম্পূর্ণ নতুন ‘ফর্ম ৯৩’ পূরণ করে। আগে যেখানে ‘ফর্ম ৪৯এ’ লাগত, সেটি এখন অচল। অন্যদিকে, অনাবাসী ভারতীয়দের (NRI) ক্ষেত্রে ‘ফর্ম ৪৯এএ’-র বদলে ব্যবহার করতে হবে ‘ফর্ম ৯৫’। শুধু তাই নয়, আগে কেবল আধার কার্ড থাকলেই কাজ চলত, কিন্তু এখন আধার কার্ডের পাশাপাশি জন্ম শংসাপত্র (Birth Certificate), ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট-এর মতো অতিরিক্ত নথি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মনে রাখবেন, প্যান কার্ডের নাম এবং আধার কার্ডের রেকর্ডের নাম হুবহু এক হওয়া জরুরি।

আবেদনের সহজ ধাপ:

প্রথমে NSDL বা UTIITSL-এর অফিসিয়াল পোর্টালে যান।

নতুন ‘ফর্ম ৯৩’ সিলেক্ট করুন।

ব্যক্তিগত তথ্য (জন্ম তারিখ, মোবাইল নম্বর ও ইমেল) সঠিকভবে পূরণ করুন।

আধার নম্বরের মাধ্যমে অথেন্টিকেশন সম্পন্ন করুন।

প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে অ্যাপ্লিকেশন ফি জমা দিন।
সাবমিট করার পর প্রাপ্ত ‘অ্যাকনলেজমেন্ট নম্বর’টি ভবিষ্যতের জন্য যত্ন করে রাখুন।