পেপার লিক কাণ্ডে বড় অ্যাকশন! ৪ রাজ্যে ফাস্ট-ট্র্যাক কোর্ট গড়ার ঐতিহাসিক ঘোষণা কেন্দ্রের

দেশজুড়ে পেপার লিক মামলার দ্রুত নিষ্পত্তি এবং দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে বড় পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পরই চারটি রাজ্যে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। পাবলিক পরীক্ষা আইন ২০২৪-এর অধীনে বোম্বে (ঔরঙ্গাবাদ ও নাগপুর বেঞ্চ), কলকাতা, দিল্লি এবং মধ্যপ্রদেশ হাইকোর্টের আওতাধীন অঞ্চলে এই বিশেষ আদালতগুলি গঠিত হবে।

এই ফাস্ট-ট্র্যাক কোর্টগুলিতে প্রতিদিন মামলার শুনানি হবে, যাতে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় কোনো বিলম্ব না ঘটে। নতুন এই আইনের আওতায় ইউপিএসসি, এসএসসি, রেলওয়ে এবং এনটিএ-র মতো বড় সংস্থাসমূহ পরিচালিত পরীক্ষাগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাম্প্রতিক নিট প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন অনিয়মের ঘটনায় দায়ের হওয়া এফআইআরগুলির ভিত্তিতে এই বিশেষ বিচার প্রক্রিয়া পরিচালিত হবে। সরকারের এই কঠোর পদক্ষেপে অপরাধীদের পার পাওয়ার সমস্ত পথ বন্ধ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।