পূজায় তাক লাগাতে চান? এবার বাড়িতেই তৈরি করে ফেলুন রেস্তোরাঁর স্বাদের ‘রোস্টেড অমৃতসরি মুর্গ’!

আজ মহালয়া, আর সাত দিন পরেই শুরু হচ্ছে দুর্গাপূজা। উৎসবের এই মরশুমে ঘরোয়া আড্ডা ও খাওয়া-দাওয়া জমে ওঠে। তাই আপনাদের জন্য রইল একটি অসাধারণ রেসিপি— রোস্টেড অমৃতসরি মুর্গ, যা আপনার পূজার মেনুকে আরও আকর্ষণীয় করে তুলবে।

যা যা উপকরণ লাগবে
চিকেন ম্যারিনেশনের জন্য:

চিকেন – ১ কেজি

আদা-রসুন পেস্ট – ১ টেবিল চামচ

কাসৌরী মেথি – ১ টেবিল চামচ

ধনে গুঁড়ো – ১ চা চামচ

লাল লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ

হলুদের গুঁড়ো – ১/২ চা চামচ

ঘি – ৪ টেবিল চামচ

নুন – স্বাদমতো

টক দই – ২ টেবিল চামচ

তেল – ৪ টেবিল চামচ

ভাজা মশলার জন্য:

গোটা গোলমরিচ – ২ টেবিল চামচ

গোটা ধনে – ১ টেবিল চামচ

এলাচ – ৩টি

লবঙ্গ – ৪টি

গোটা মেথি – ১/৪ চা চামচ

গোটা জিরে – ১/২ চা চামচ

গোটা সর্ষে – ১/২ চা চামচ

গ্রেভির জন্য:

সর্ষের তেল – ২ টেবিল চামচ

তেজপাতা – ২টি

পেঁয়াজ কুচি – ৩টি

বাটার – ২টি কিউব

টমেটো কুচি – ২টি

সবুজ মরিচ – ২টি

টক দই – ২ টেবিল চামচ

নুন – স্বাদমতো

রোস্টেড চিকেন – পরিমাণমতো

রান্নার পদ্ধতি
১. প্রথমে একটি পাত্রে চিকেন নিয়ে তার সঙ্গে ম্যারিনেশনের সব উপকরণ (আদা-রসুন পেস্ট, কাসৌরী মেথি, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ঘি, নুন, দই ও তেল) মিশিয়ে নিন। এরপর ২০-৩০ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখুন।
২. এবার একটি কড়াই গরম করে তাতে ভাজা মশলার সব উপকরণ (গোটা গোলমরিচ, গোটা ধনে, এলাচ, লবঙ্গ, গোটা মেথি, গোটা জিরে এবং গোটা সর্ষে) হালকা শুকনো ভেজে নিন। ঠাণ্ডা হলে মিক্সারে গুঁড়ো করে একটি ভাজা মশলা তৈরি করে রাখুন।
৩. একটি নন-স্টিক প্যানে তেল গরম করে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো হালকা বাদামী হওয়া পর্যন্ত উল্টেপাল্টে রোস্ট করে নিন। চিকেন সেদ্ধ হয়ে গেলে সেগুলো তুলে আলাদা একটি পাত্রে রাখুন।
৪. এবার একই প্যানে আবার তেল দিন। তেল গরম হলে তেজপাতা, পেঁয়াজ কুচি এবং বাটার দিয়ে হালকা সোনালী হওয়া পর্যন্ত ভাজুন।
৫. পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে তৈরি করে রাখা ভাজা মশলা এবং টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিন।
৬. মশলা কষানো হয়ে গেলে রোস্ট করা চিকেনগুলো দিয়ে দিন। পরিমাণমতো জল, দই এবং নুন দিয়ে ১০ থেকে ১৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।
৭. রান্না শেষে উপর থেকে আরও কিছুটা বাটার দিয়ে নামিয়ে নিন।

ব্যস! তৈরি হয়ে গেল সুস্বাদু রোস্টেড অমৃতসরি মুর্গ। গরম গরম তন্দুরি রুটি বা নানের সঙ্গে পরিবেশন করুন।