পুজোর উদ্বোধনেই রাজনৈতিক তরজা! মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শমীক ভট্টাচার্যের, কী বললেন তিনি?

আজ, ২০শে সেপ্টেম্বর থেকে কলকাতায় দুর্গাপূজার উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীই ভগবান, আর ভগবানই মুখ্যমন্ত্রী”।

মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের এই ধারাকে কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বলেন, “যদি এক বছরও কোনও ক্লাবের পুজো মুখ্যমন্ত্রী উদ্বোধন না করেন, তাহলে সেই ক্লাব পুজো করবে কী করে? তাদের তো ক্ষমতা নেই। মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনুদান পাওয়ার পরই তাদের পুজো হয়।”

‘গুলশান কলোনি’ নিয়ে বিস্ফোরক শমীক
পুজোর উদ্বোধনের পাশাপাশি, ‘গুলশান কলোনি’ নিয়েও শমীক ভট্টাচার্য ফের বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “গুলশান কলোনি-র জন্য মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে। মুখ্যমন্ত্রী যদি না বলেন, তাহলে ধরে নিতে হবে এই ধরনের কাজ মুখ্যমন্ত্রীর মদতেই হচ্ছে।” এই মন্তব্যগুলি রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল সৃষ্টি করেছে।