পাড়ায় পাড়ায় ‘যুবসাথী’ ক্যাম্প, জমা পড়ল ৪৫ লক্ষ আবেদন! ঘরে বসে ফর্ম ফিলাপ করবেন কীভাবে?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সুরাহা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক ‘যুবসাথী’ প্রকল্প। ২১ থেকে ৪০ বছর বয়সীদের জন্য চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা মিলবে। ইতিমধ্যেই এই প্রকল্পের আবেদন ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। পাড়ায় পাড়ায় বসা ক্যাম্পে মাত্র কয়েক দিনেই জমা পড়েছে প্রায় ৪৫ লক্ষ আবেদনপত্র। আগামী ২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ক্যাম্পগুলি চালু থাকবে।

প্রাথমিকভাবে জানানো হয়েছে, যোগ্য আবেদনকারীরা টানা পাঁচ বছর এই আর্থিক সহায়তা পাবেন। এরপরও যদি কেউ কর্মসংস্থান না পান, তবে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। যারা লাইনে দাঁড়াতে চান না, তাদের জন্য রয়েছে অনলাইন আবেদনের সুবিধা। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পোর্টাল (https://apas.wb.gov.in) অথবা যুব ও ক্রীড়া দপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে প্রয়োজনীয় নথি-সহ জমা দেওয়া যাবে। আবেদনের জন্য মাধ্যমিকের অ্যাডমিট ও মার্কশিট, আধার, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক এবং রঙিন ছবির পিডিএফ কপি হাতের কাছে রাখা বাধ্যতামূলক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy