‘নেপালের মতো বাংলাতেও গণঅভ্যুত্থান হবে’, বিস্ফোরক মন্তব্য করে মমতাকে চ্যালেঞ্জ অর্জুন সিংয়ের

নেপালের রাজনৈতিক পরিস্থিতিকে উদাহরণ হিসেবে টেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে বিতর্ক তৈরি করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তার এই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে FIR দায়ের হয়েছে।

অর্জুন সিং বলেন, “নেপালের মতো বাংলাতেও কবে শাসকের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হবে, তার অপেক্ষা করছি।” তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, আমার নামে ৪০০ FIR করুক, কোনো যায় আসে না।”

নেপালে সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা এবং সহিংস বিক্ষোভ হয়েছে। এই সময়ে নেপালের পরিস্থিতিকে বাংলার পরিস্থিতির সঙ্গে তুলনা করে অর্জুন সিংয়ের মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। তার এই মন্তব্যকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উস্কানি হিসেবে দেখা হচ্ছে।

অর্জুন সিং অবশ্য তার মন্তব্যে অনড়। তিনি বলেছেন, তিনি তার অবস্থানে স্থির এবং কোনো রকম আইনি পদক্ষেপের পরোয়া করেন না।