‘নীতীশজি বিহার ছাড়বেন না!’ ইস্তফার খবরে উত্তাল পাটনা, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কান্নার রোল

১০ বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আকস্মিক ইস্তফা ও রাজ্যসভা যাত্রার খবরে অগ্নিগর্ভ বিহারের রাজনীতি। বৃহস্পতিবার সকাল থেকেই নীতীশের সরকারি বাসভবনের সামনে জড়ো হয়েছেন হাজার হাজার জেডিইউ (JDU) কর্মী-সমর্থক। তাঁদের দাবি একটাই—বিহারের ‘সুশাসন বাবু’কে কোনোভাবেই দিল্লি যেতে দেওয়া যাবে না। বিক্ষোভকারীদের স্লোগান ও কান্নায় ভারী হয়ে উঠেছে পাটনার আকাশ।

জেডিইউ নেতা রাজীব রঞ্জন প্যাটেলের নেতৃত্বে কর্মীরা সাফ জানিয়েছেন, তাঁরা নীতীশ কুমারকে মনোনয়ন জমা দিতে দেবেন না। তাঁদের দাবি, ২০২৫-এর নির্বাচনে মানুষ নীতীশ কুমারের নামে ভোট দিয়েছেন, অন্য কারো জন্য নয়। নীতীশ সরে গেলে বিজেপির আধিপত্য বাড়তে পারে—এই আশঙ্কায় সরব কর্মীরা। দলের একাংশ প্রস্তাব দিয়েছেন, নীতীশের পরিবর্তে তাঁর ছেলে নিশান্ত কুমারকে রাজ্যসভায় পাঠানো হোক, কিন্তু নীতীশ যেন মুখ্যমন্ত্রী হিসেবেই বিহারে থাকেন। এই নজিরবিহীন বিক্ষোভের জেরে নীতীশ কুমারের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy