নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক! ‘বাংলার যুব-সাথী’ প্রকল্পে মাসে ১৫০০ টাকা, লক্ষ্মীর ভাণ্ডারেও বরাদ্দ বৃদ্ধি

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য বিধানসভায় ৪.০৬ লক্ষ কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এক কথায়, এই বাজেটকে ‘জনমোহিনী’ তকমা দিয়েছেন বিশেষজ্ঞরা। লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেকার ভাতা—সব ক্ষেত্রেই কল্পতরু রূপে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাজেটের প্রধান আকর্ষণসমূহ:

  • বাংলার যুব-সাথী: ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। ৫ বছর পর্যন্ত এই সুবিধা মিলবে। ১৫ আগস্ট থেকে চালু হতে চলা এই প্রকল্পের জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

  • লক্ষ্মীর ভাণ্ডার: ফেব্রুয়ারি মাস থেকেই এই প্রকল্পের মাসিক অনুদান আরও ৫০০ টাকা করে বাড়ানো হলো। ফলে সাধারণ শ্রেণির মহিলারা ১,৫০০ এবং এসসি/এসটি মহিলারা ১,৭০০ টাকা করে পাবেন।

  • বেতন ও ভাতা বৃদ্ধি: আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশের সাম্মানিক ১,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। ২০২৬-এর এপ্রিল থেকে এটি কার্যকর হবে।

  • সরকারি কর্মীদের উপহার: রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) আরও ৪ শতাংশ বাড়ানো হলো, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

  • অন্যান্য: ‘মহত্মাশ্রী’ প্রকল্পে ১০০ দিনের কাজের জন্য ২,০০০ কোটি টাকা বরাদ্দ। গিগ কর্মীদের (ওলা, উবার, জোম্যাটো চালক) সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্যসাথীর আওতায় আনার প্রস্তাব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy