নিরাপত্তার বজ্রআঁটুনি ফুঁড়ে মোদীর গাড়ির সামনে যুবক! কোচবিহারে এসপিজি-র নাভিশ্বাস

কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাই-ভোল্টেজ সফরের মাঝেই ঘটে গেল এক শোরগোল ফেলে দেওয়া ঘটনা। প্রধানমন্ত্রীর কনভয় যখন রাসমেলা মাঠের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই পুলিশ লাইন সংলগ্ন এলাকায় নিরাপত্তার সমস্ত ঘেরাটোপ ভেঙে এক যুবক সরাসরি মোদীর গাড়ির সামনে চলে আসেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, যুবকটি আচমকাই রাস্তার ওপর শুয়ে পড়ে প্রধানমন্ত্রীকে প্রণাম করার চেষ্টা করছেন।

মুহূর্তের মধ্যে এসপিজি (SPG) কমান্ডোরা তৎপর হয়ে ওই যুবকের দিকে তেড়ে গেলে তিনি দ্রুত সরে যান। গোটা এলাকাটি সেই সময় কড়া পুলিশি পাহাড়ায় মুড়ে রাখা সত্ত্বেও, কীভাবে একজন সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর ‘অতিনিরাপদ’ জোনে (High-Security Zone) ঢুকে পড়লেন, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার এই গুরুতর ফাঁক নিয়ে ইতিমিধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। মোদী নিজে এই সফর নিয়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেও, এই ঘটনা গোয়েন্দা ও নিরাপত্তা আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy