নয়া উচ্চতায় ভারত-কানাডা সম্পর্ক! ২.৬ বিলিয়ন ডলারের ইউরেনিয়াম চুক্তি ও ৫০ বিলিয়ন ডলার বাণিজ্যের লক্ষ্য

ভারত ও কানাডার মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক টানাপড়েন কাটিয়ে সোমবার এক ঐতিহাসিকreset-এর সাক্ষী থাকল নয়াদিল্লির হায়দরাবাদ হাউস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ভারতের অসামরিক পারমাণবিক শক্তি খাতের উন্নতির জন্য ২.৬ বিলিয়ন ডলারের (প্রায় ২১,৫০০ কোটি টাকা) একটি দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির অধীনে কানাডার সংস্থা ‘ক্যামেকো’ (Cameco) আগামী ৯ বছর ধরে ভারতকে ২২ মিলিয়ন পাউন্ড ইউরেনিয়াম আকরিক সরবরাহ করবে, যা ভারতের পরমাণু চুল্লিগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে।

পারমাণবিক সহযোগিতার পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্পর্ককেও এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন দুই রাষ্ট্রপ্রধান। বর্তমানে দুই দেশের বার্ষিক বাণিজ্য প্রায় ১৩-১৪ বিলিয়ন ডলারের আশেপাশে থাকলেও, লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ২০৩০ সালের মধ্যে একে ৫০ বিলিয়ন ডলারে পৌঁছে দেওয়ার। এই লক্ষ্যপূরণে দুই দেশ দ্রুত ‘কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ (CEPA) বা মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ক্লিন এনার্জি বা স্বচ্ছ শক্তির ক্ষেত্রেও একাধিক মউ (MoU) স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী জানান, কানাডার পেনশন ফান্ডগুলি ইতিমধ্যে ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যা ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির ওপর তাদের অগাধ বিশ্বাসের প্রতীক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy