নন্দলাল বসুর উত্তরসূরিই ‘উধাও’ ভোটার লিস্ট থেকে! বিএলও-র গাফিলতি না কি গভীর চক্রান্ত?

ভারতের সংবিধানের প্রতিটি পাতা যাঁর নিপুণ তুলির ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছিল, সেই প্রবাদপ্রতিম শিল্পী নন্দলাল বসুর পরিবারই এবার ব্রাত্য খোদ ভোটার তালিকায়! শান্তিনিকেতনের মতো হেরিটেজ এলাকায় এই ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, শিল্পীর নাতি ও তাঁর স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।

সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধনের (SR Process) কাজ চলাকালীন এই বিপত্তি ঘটে। নন্দলাল বসুর নাতি দীর্ঘকাল ধরে শান্তিনিকেতনেই বসবাস করছেন। তা সত্ত্বেও কীভাবে তাঁদের নাম তালিকা থেকে বাদ গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের অভিযোগ, কোনো আগাম তথ্য বা কারণ ছাড়াই তাঁদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। প্রশাসনের এই চরম গাফিলতি নিয়ে ইতিমধ্যেই জেলা শাসক ও নির্বাচন আধিকারিকের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন তাঁরা। বিশ্বভারতীর আশ্রমিক মহলেও এই ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক মহান শিল্পীর উত্তরাধিকারীদের সাথে প্রশাসনের এমন উদাসীন আচরণে রীতিমতো স্তম্ভিত শান্তিনিকেতন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy