ধামাকা নিউজ: মুম্বাই ইন্ডিয়ান্সকে বিদায়! হার্দিকের পরবর্তী ঠিকানা কি কলকাতা?

আইপিএল ২০২৬-এ হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে তার ফর্ম নিয়ে ওঠা সমালোচনার ঝড়ের মাঝেই এবার সামনে এল চাঞ্চল্যকর খবর। ফ্র্যাঞ্চাইজিটি ছাড়ার পথে ভারতের এই তারকা অলরাউন্ডার। সূত্রের খবর, মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার পর হার্দিকের নতুন গন্তব্য হতে পারে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
চুক্তি কি চূড়ান্ত? আইপিএল সূত্র অনুযায়ী, মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকপক্ষ এবং কেকেআর ম্যানেজমেন্টের মধ্যে খেলোয়াড় অদল-বদল বা ট্রেডিং নিয়ে একাধিকবার উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই হাই-প্রোফাইল চুক্তিটি চূড়ান্ত হতে পারে। যদিও রাজস্থান রয়্যালসও হার্দিককে পেতে আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কেকেআরের পাল্লাই ভারী বলে মনে করছে ক্রিকেট মহল।
কেন কেকেআরে যোগ দিতে পারেন হার্দিক? বর্তমানে কেকেআর একজন যোগ্য অধিনায়কের সন্ধানে রয়েছে। আগামী মৌসুমে অজিঙ্ক রাহানের অধিনায়ক হিসেবে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রিঙ্কু সিংকে আপাতত নেতৃত্বভার দেওয়ার পরিকল্পনা নেই নাইটদের। এমন পরিস্থিতিতে হার্দিকের মতো অভিজ্ঞ এবং আগ্রাসী ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে দলে নিতে মরিয়া কলকাতা।
অন্যদিকে, রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই রিয়ান পরাগকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে। ফলে হার্দিকের জন্য রাজস্থানের চেয়ে কলকাতার দলই অধিক উপযুক্ত জায়গা হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
সব মিলিয়ে, আইপিএল ২০২৭-এর আগে দলবদলের বাজারে হার্দিক পান্ডিয়াকে ঘিরে জল্পনা এখন তুঙ্গে। মুম্বাইয়ের নীল জার্সি ছেড়ে তিনি কি এবার বেগুনি-সোনালি শিবিরে নাম লেখাবেন? সেটাই এখন দেখার বিষয়।