ধরে ধরে কাটা হয়েছে ইন্টারনেট কেবল, বিশ্বে মহা বিপর্যয়, স্তব্ধ বিশ্ব

যদি আপনার মোবাইল, কম্পিউটার বা টিভিতে ইন্টারনেট সংযোগে সমস্যা হয়, তবে আপনি একা নন। শনিবার ভারতীয় সময় সকাল ১১:৩০ মিনিটে লোহিত সাগরের নিচে থাকা বেশ কয়েকটি সাবমেরিন ফাইবার অপটিক কেবল একসঙ্গে কেটে যাওয়ার কারণে বিশ্বব্যাপী ইন্টারনেট ও ফোন পরিষেবা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কেবলগুলো এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রধান মাধ্যম।

ঠিক কী ঘটেছে?

লোহিত সাগরকে ইন্টারনেটের অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর বা ‘চোকপয়েন্ট’ হিসেবে ধরা হয়। এই পথে ডজনেরও বেশি সাবমেরিন কেবল এশিয়া ও ইউরোপকে সংযুক্ত করে। এই কারণেই যখন এখানে কোনো সমস্যা হয়, তার প্রভাব সরাসরি কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনে পড়ে।

বর্তমানে, ইন্টারনেট ট্র্যাফিক বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এর ফলে সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব পড়ছে। বহু দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা হঠাৎ করে ইন্টারনেট সমস্যা, কল ড্রপ এবং ভিডিও কলে আওয়াজ কেটে যাওয়ার মতো সমস্যার মুখোমুখি হচ্ছেন।

বিশেষজ্ঞদের ভাবনা

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এর আগেও ২০২৩ ও ২০২৪ সালে এমন ঘটনা ঘটেছে। তাদের মতে, সাবমেরিন কেবলগুলো প্রাকৃতিক দুর্যোগ, জাহাজের নোঙর বা মাছ ধরার যন্ত্রপাতির কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ধরনের ঘটনা বারবার ঘটায় এখন বিকল্প রুট তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে এক জায়গায় সমস্যা হলে পুরো ব্যবস্থা ভেঙে না পড়ে।

দূরবর্তী স্থানে ডেটা পাঠানোর সময় সিগন্যাল যাতে দুর্বল না হয়ে যায়, তার জন্য রিপিটার নামক ডিভাইস ব্যবহার করা হয়, যা সিগন্যালকে শক্তিশালী করে তোলে। এই জটিল ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে তা কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করে।