ধনতেরাস ও উৎসবের মরশুমে সোনার দামে বড় চমক! আজ আপনার শহরে কত হল রেট?

উৎসবের মরশুমে গয়না কেনার পরিকল্পনা করছেন? তবে দোকানমুখী হওয়ার আগে চোখ রাখুন দেশের বাজারে আজ ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার সর্বশেষ দামের ওপর। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাবেই সোনা ও রূপোর দামে প্রতিনিয়ত এই পরিবর্তন দেখা যাচ্ছে।আজ দেশের বিভিন্ন প্রধান শহরে সোনার দর (প্রতি ১ গ্রাম অনুযায়ী):মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ভুবনেশ্বর, কেরল ও মাদুরাই: ২২ ক্যারেট সোনার দর প্রতি গ্রামে ১৩,৫১৫ টাকা এবং ২৪ ক্যারেট খাঁটি সোনা মিলছে প্রতি গ্রামে ১৪,৭৪৪ টাকায়। দিল্লি, জয়পুর ও লখনউ: ২২ ক্যারেট সোনার দর প্রতি গ্রামে ১৩,৫৩০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১৪,৭৫৯ টাকা।আমেদাবাদ, পাটনা ও সুরাট: ২২ ক্যারেট সোনা প্রতি গ্রামে ১৩,৫২০ টাকা এবং ২৪ ক্যারেট সোনা বিকোচ্ছে ১৪,৭৪৯ টাকায়।নাগপুর: ২২ ক্যারেট সোনা প্রতি গ্রামে ১৪,২৮০ টাকা এবং ২৪ ক্যারেট বিকোচ্ছে ১৪,৭৪৪ টাকায়।সোনার গয়না কেনার সময়ে বিআইএস (BIS) হলমার্ক এবং মেকিং চার্জের বিষয়টি ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।