দোলের আগেই কপাল খুলছে সরকারি কর্মীদের! কত শতাংশ বাড়তে পারে ডিএ?

রাজ্যে ডিএ নিয়ে জটিলতা চললেও, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুশির খবর নিয়ে আসছে দোল উৎসব। আগামী ৩ মার্চ হোলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র। শ্রম ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, এবার ২ শতাংশ ডিএ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।

বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। নতুন ঘোষণা কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ৬০ শতাংশে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI)-এর পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের ডিসেম্বরে শিল্প শ্রমিকদের সূচক ছিল ১৪৮.২, যা ডিএ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এই নয়া হার ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে। হিসেব অনুযায়ী, যাদের মূল বেতন ৫০,০০০ টাকা, তাঁদের মাসিক আয় বাড়বে ১,০০০ টাকা। আর যাঁদের মূল বেতন ১ লক্ষ টাকা, তাঁরা প্রতি মাসে অতিরিক্ত ২,০০০ টাকা পাবেন। যদিও মার্চ বা এপ্রিলে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে, তবে উৎসবের মরশুমে পকেটে বাড়তি টাকার আশায় বুক বাঁধছেন কয়েক লক্ষ কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy