দেশের বাজারে বাইক-স্কুটারের বাম্পার সেল! তালিকায় শীর্ষে স্প্লেন্ডার, দেখে নিন সেরা ৫-এর তালিকা

২০২৫ সালের নভেম্বরে ভারতীয় টু-হুইলার বাজারে বইছে খুশির হাওয়া। গত বছরের তুলনায় বাইক ও স্কুটারের বিক্রি ২২.৫% বৃদ্ধি পেয়ে এক নয়া রেকর্ড তৈরি করেছে। পরিসংখ্যান বলছে, কেবল শীর্ষ ১০টি মডেলই সব মিলিয়ে ১৩.২৬ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। মূলত শহর ও গ্রামীণ এলাকায় সাশ্রয়ী বাইক ও স্কুটারের ক্রমবর্ধমান চাহিদাই এই সাফল্যের চাবিকাঠি।

বিক্রির নিরিখে সেরাদের তালিকা:

হিরো স্প্লেন্ডার: তালিকার শীর্ষে নিজের আধিপত্য বজায় রেখেছে এই মডেল। নভেম্বরে ৩,৪৮,৫৬৯ ইউনিট বিক্রি হয়েছে, যা গত বছরের চেয়ে ১৮.৬% বেশি।

হন্ডা অ্যাক্টিভা: ভারতের ১ নম্বর স্কুটার হিসেবে দ্বিতীয় স্থান দখল করেছে অ্যাক্টিভা। ২,৬২,৬৮৯ ইউনিট বিক্রি করে ২৭% বার্ষিক বৃদ্ধি নথিভুক্ত করেছে এটি।

হন্ডা শাইন: ১,৮৬,৪৯০ ইউনিট বিক্রি করে তৃতীয় স্থানে রয়েছে এই বাইক। এর বার্ষিক বৃদ্ধি ২৮.১%।

টিভিএস জুপিটার: ১,২৪,৭৮২ ইউনিট বিক্রি হয়ে দেশের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত স্কুটার হিসেবে উঠে এসেছে জুপিটার।

বাজাজ পালসার: স্পোর্টি বাইক বিভাগে শক্তিশালী অবস্থান নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পালসার (১,১৩,৮০২ ইউনিট)। এছাড়া হিরো এইচএফ ডিলাক্স ৪৮.৭% বৃদ্ধি পেয়ে চমক দিয়েছে।