দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন ব্যাঙ্ক বন্ধ, জেনেনিন পূজোর ছুটি কোন কোন দিন?

আর মাত্র কটা দিনের অপেক্ষা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কিন্তু উৎসবের আনন্দের মাঝে ব্যাঙ্ক গ্রাহকদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। উৎসবের মাস, তাই খরচও থাকে বেশি। এমন পরিস্থিতিতে ব্যাঙ্কের লেনদেনের পরিকল্পনা করার আগে ছুটির তালিকা জেনে নেওয়া জরুরি।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর ছুটির তালিকা অনুযায়ী, এই বছর দুর্গাপূজার জন্য পশ্চিমবঙ্গের ব্যাঙ্কগুলোতে টানা ৬ দিনের ছুটি থাকবে। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার ব্যাঙ্কে ছুটি থাকেই। তার সঙ্গে যোগ হচ্ছে পুজোর ছুটি।

কবে থেকে শুরু ছুটি?

  • ২৭ সেপ্টেম্বর: মাসের চতুর্থ শনিবার।
  • ২৮ সেপ্টেম্বর: রবিবার।
  • ২৯ সেপ্টেম্বর: দুর্গাপূজা উপলক্ষে ছুটি।
  • ৩০ সেপ্টেম্বর: দুর্গাপূজা উপলক্ষে ছুটি।
  • ১ অক্টোবর: দুর্গাপূজা উপলক্ষে ছুটি।
  • ২ অক্টোবর: দুর্গাপূজা উপলক্ষে ছুটি।

অর্থাৎ, ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চমী থেকে দশমী, টানা ছয় দিন ব্যাঙ্কের শাখাগুলো বন্ধ থাকবে। তবে ডিজিটাল লেনদেন, যেমন অনলাইন ট্রান্সফার, এটিএম পরিষেবা ইত্যাদি যথারীতি চালু থাকবে।

শুধু দুর্গাপূজা নয়, সেপ্টেম্বরে উইক অফগুলো ধরলে মোট ৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই উৎসবের আগে ব্যাঙ্কের প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলতে গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে।