দিলীপের খড়গপুর-যোগ! চা চক্র ও দেওয়াল লিখন কি জল্পনা উসকে দিল?

দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বিজেপির প্রায় ১৫০ জন প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার তোড়জোড় চলছে। ঠিক সেই আবহেই শুক্রবার সকালে খড়গপুরে নিজের চিরচেনা ছন্দে ধরা দিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। চা চক্রে যোগ দেওয়ার পাশাপাশি তিনি খড়গপুরে দেওয়াল লিখনও শুরু করেন। আর এই ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা—তবে কি বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে সরিয়ে ফের খড়গপুর থেকেই প্রার্থী হতে চলেছেন দিলীপ ঘোষ?

দিলীপ ঘোষের এই সক্রিয়তা কি কেবলই দলের প্রচার, নাকি খড়গপুরের দখল বুঝে পাওয়ার সলতে পাকানো? যদিও এই বিষয়ে খোদ দিলীপ ঘোষ বা রাজ্য বিজেপির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে খড়গপুর সদরের মতো হাই-প্রোফাইল কেন্দ্রে তাঁর এই দেওয়াল লিখন নিঃসন্দেহে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় নেতৃত্ব হিরণ না কি দিলীপ—কাকে ভরসা করে খড়গপুরের বাজি জেতার পরিকল্পনা সাজায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy