দার্জিলিং থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা! পাঙ্খাবাড়িতে খাদে পড়ে মৃত ২, আহত ৩ যুবক

দার্জিলিং থেকে ফেরার পথে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক, গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। ঘটনাটি ঘটেছে পাঙ্খাবাড়ির তিনঘুমটিতে। নিহত এবং আহত সকলেই নকশালবাড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার বিবরণ:

পুলিশ সূত্রে জানা গেছে, পাহাড়ী বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ৪০০ থেকে ৫০০ মিটার নীচে খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধারকার্য শুরু করে।

জানা গিয়েছে, গতকাল রাত ১টায় ৫ বন্ধু বাড়ি থেকে বেরিয়ে পাহাড়ে গিয়েছিল। ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা: মৃতদের নাম রাজেশ পাসোয়ান (কোটিয়া জোতের বাসিন্দা) এবং সুমিত সিংহ (ফুটানি মোড়ের বাসিন্দা)।

আহতরা: জখম হয়েছেন রাজ দাস, তারক বিশ্বাস ও করণ ঠাকুর। আহতদের উত্তরবঙ্গ মেডিক‍্যালে ভর্তি করানো হয়েছে।

পরিবারে শোকের ছায়া:

এই দুর্ঘটনার খবর পৌঁছনোর পর থেকেই নকশালবাড়ির মৃত ও আহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত রাজেশ পাসোয়ানের পরিবারে কান্নার রোল। অন্যদিকে, আহত তারক বিশ্বাসের পরিবারেও গভীর উদ্বেগ। তারক কাজে থেকে ফেরার পর বন্ধুর ফোনে দ্রুত পাহাড়ে চলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy