দাউদের ডেরায় নতুন মালিক! বারবার নিলাম ব্যর্থ হওয়ার পর অবশেষে বিক্রি আন্ডারওয়ার্ল্ড ডনের জমি

দীর্ঘ প্রতীক্ষা এবং একাধিকবার নিলাম ব্যর্থ হওয়ার পর অবশেষে বিক্রি হলো ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের পৈত্রিক সম্পত্তির অংশ। মহারাষ্ট্রের রত্নগিরি জেলার খেদ মহকুমার মুমকা গ্রামে অবস্থিত দাউদের এই জমিটি নিয়ে দীর্ঘ আইনি জটিলতা ও নিলামের টানাপোড়েন চলছিল। অবশেষে দিল্লি নিবাসী অজয় শ্রীবাস্তব নামক এক ব্যক্তি ১ কোটি ১০ লক্ষ টাকার বিনিময়ে এই জমির মালিকানা পেলেন।

এর আগে বেশ কয়েকবার কেন্দ্রীয় সংস্থা ‘সাফেমা’ (SAFEMA)-র পক্ষ থেকে এই জমি নিলামের চেষ্টা করা হয়েছিল। কিন্তু ডনের ভয়ে সাধারণ মানুষ তো দূর, বড় বড় ব্যবসায়ীরাও এই নিলামে অংশ নিতে সাহস পাচ্ছিলেন না। রবার ব্যর্থতার পর এবার নিলামের পদ্ধতি এবং আইনি প্রক্রিয়ায় কিছুটা বদল আনতেই সাফল্য মিলেছে। এই জমিতে দাউদের শৈশবের বেশ কিছু স্মৃতি জড়িয়ে ছিল বলে জানা যায়।

অজয় শ্রীবাস্তব এর আগেও দাউদের পরিবারের আরও কিছু সম্পত্তি কিনেছিলেন। তিনি জানিয়েছেন, সেখানে তিনি একটি স্কুল বা সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চান যাতে আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাতি মুছে সেখানে শিক্ষার আলো ছড়ানো যায়। দাউদের এই সম্পত্তি বিক্রি হওয়াকে প্রশাসনের একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে। এই বিক্রির মাধ্যমে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব খর্ব করার বার্তাই দিতে চাইছে সরকার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy