তৎকাল টিকিট কাটতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ! IRCTC অ্যাপে কেন হচ্ছে সমস্যা? ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা

রেলে জরুরি সফরের শেষ ভরসা ‘তৎকাল’ (Tatkal)। কিন্তু বর্তমানে সেই ভরসা কার্যত দুঃস্বপ্নে পরিণত হয়েছে সাধারণ যাত্রীদের কাছে। ১০টা বাজলেই এসি এবং ১১টা বাজলেই নন-এসি টিকিটের জন্য শুরু হয় হুড়োহুড়ি। কিন্তু অভিযোগ, আইআরসিটিসি (IRCTC)-র ওয়েবসাইট ও অ্যাপের প্রযুক্তিগত ত্রুটির কারণে টিকিট বুকিং করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

বাফারিং আর পেমেন্ট বিভ্রাট:
যাত্রীদের অভিযোগ, টিকিট বুকিংয়ের প্রতিটি ধাপে দীর্ঘক্ষণ ‘বাফারিং’ হচ্ছে। অনেক সময় পেমেন্ট করার পর টাকা কেটে নেওয়া হলেও টিকিট কনফার্ম হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে এক যাত্রী জানান, অ্যাপ খুললেই ‘Not Found’ মেসেজ দেখাচ্ছে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত টিকিট শেষ হয়ে যাচ্ছে।

IRCTC-র পরামর্শ:
অভিযোগের পাহাড় জমতেই মুখ খুলেছে IRCTC। একে ‘সাময়িক সমস্যা’ বলে অভিহিত করে যাত্রীদের কিছু পরামর্শ দেওয়া হয়েছে:

অ্যাপের ক্যাশে (Cache) ক্লিয়ার করা।

অ্যাপ আনইনস্টল করে ফের লেটেস্ট ভার্সন ইনস্টল করা।

লগ-আউট করে পুনরায় লগ-ইন করা।

ইন্টারনেট সংযোগ (Wi-Fi বা Mobile Data) বদলে চেষ্টা করা।

দালাল চক্র নিয়ে সংশয়:
রেল সুরক্ষা নিশ্চিতে আধার ভেরিফিকেশনের (Aadhaar Verification) মতো কড়া ব্যবস্থা নিলেও দালালদের দাপট কমেনি বলে দাবি যাত্রীদের। সাধারণ মানুষের প্রশ্ন, যেখানে প্রতি সেকেন্ড মূল্যবান, সেখানে সাধারণ ইউজাররা বাফারিংয়ের মুখে পড়লেও দালালরা কীভাবে নিমেষের মধ্যে টিকিট কেটে নিচ্ছে? রেলের এই প্রযুক্তিগত সমস্যা কি তবে দালালদেরই সুবিধা করে দিচ্ছে? উঠছে বড় প্রশ্ন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy