‘তোমার কি যোগ্যতা?’ অর্জুন তেন্ডুলকরকে নিয়ে অশ্বিনের মন্তব্যে রণংদেহী মেজাজে যোগরাজ সিং!

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই মাঠের বাইরের বাগযুদ্ধে উত্তাল ক্রিকেট মহল। এবার লড়াইয়ের কেন্দ্রে সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর। আর সেই লড়াইয়ে ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে বেনজির ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন ক্রিকেটার ও যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। অর্জুনের ভবিষ্যৎ নিয়ে অশ্বিনের করা একটি নেতিবাচক মন্তব্যের পাল্টা দিয়ে যোগরাজ সাফ প্রশ্ন ছুড়ে দিয়েছেন, “অশ্বিন কে? ওর যোগ্যতা কী যে ও অর্জুনকে নিয়ে এমন কথা বলছে?”

তর্কের সূত্রপাত: সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর দলগঠন নিয়ে আলোচনা করছিলেন অশ্বিন। সেখানে তিনি মন্তব্য করেন, “অর্জুন তেন্ডুলকর এ বছর খেলার সুযোগই পাবে না (Arjun won’t play at all)। লখনউয়ের বোলিং লাইনআপে মহম্মদ শামি, মায়াঙ্ক যাদব, মহসিন খান এবং আবেশ খানের মতো বোলাররা আছে। প্রচুর চোট-আঘাত না থাকলে অর্জুনের প্রথম একাদশে জায়গা পাওয়া অসম্ভব।”

যোগরাজের বিস্ফোরক জবাব: অশ্বিনের এই ‘ভবিষ্যদ্বাণী’ কানে যেতেই মেজাজ হারান যোগরাজ সিং, যিনি একসময় অর্জুনকে প্রশিক্ষণ দিয়েছেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “এই অশ্বিন লোকটা আজেবাজে কথা বলছে। ও কে? টিভিতে বসে বলা খুব সহজ যে ও এটা পারবে না, ও ওটা পারবে না। আরে তুমি কে ভাই? তোমার কী ক্ষমতা?”

যোগরাজ আরও যোগ করেন, “অর্জুনকে সবাই ভুলভাবে ব্যবহার করছে। ওর মেরুদণ্ডে সমস্যা ছিল, তাই ও বোলার নয়, আসলে ও একজন দুর্দান্ত ব্যাটার। আমি বিশ্বকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, অর্জুন যদি আমার কাছে ছ’মাস ট্রেনিং করে, তবে ও বিশ্বের সমস্ত ব্যাটারকে ছাপিয়ে যাবে। যদি তা না হয়, তবে আমি আমার দাড়ি কেটে ফেলে দেব!”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy