৩৫০ সিসি সেগমেন্টের বাইক মানেই চোখের সামনে ভেসে ওঠে দাপুটে গর্জন আর দুর্দান্ত পাওয়ার। কিন্তু বর্তমানে তেলের আকাশছোঁয়া দামের বাজারে কেবল পাওয়ার নয়, মধ্যবিত্তের কাছে মাইলেজও সমান গুরুত্বপূর্ণ। পারফরম্যান্স এবং জ্বালানি সাশ্রয়ের সঠিক ভারসাম্য বজায় রাখা সেরা ৫টি বাইকের সুলুকসন্ধান রইল এখানে।
এই তালিকায় সবাইকে চমকে দিয়ে মাইলেজের বিচারে শীর্ষে রয়েছে Honda H’ness CB350। কোম্পানির দাবি অনুযায়ী, এটি প্রতি লিটারে প্রায় ৪৬ কিমি মাইলেজ দেয়। এর স্মুদ ইঞ্জিন দীর্ঘ পথের যাত্রার জন্য সেরা। এরপরই আসে Royal Enfield Classic 350-এর নাম। এর ৩৪৯ সিসি ইঞ্জিন প্রায় ৪০ কিমি/লিটার মাইলেজ দিতে সক্ষম।
রয়্যাল এনফিল্ডের আরও তিনটি জনপ্রিয় মডেল— Hunter 350, Bullet 350 এবং Meteor 350 প্রায় ৩৬.২ কিমি/লিটার মাইলেজ প্রদান করে। তবে হান্তর যেখানে শহরের ট্র্যাফিকের জন্য সেরা, মেটিওর সেখানে হাইওয়ে ক্রুজিংয়ের জন্য আরামদায়ক। অন্যদিকে, বুলেটের দীর্ঘস্থায়ী স্থায়িত্ব আজও বাইক প্রেমীদের প্রথম পছন্দ। সুতরাং, স্টাইল আর পারফরম্যান্সের সাথে সাশ্রয় খুঁজলে এই ৫টি বাইক আপনার তালিকার শীর্ষে থাকা উচিত।





