তৃণমূলের জোড়াফুল প্রতীক কার দখলে যাবে? উপনির্বাচনের আগেই কি মিলবে এর চূড়ান্ত ফয়সালা?

আজ সকাল ১১টায় প্রথম দফার বৈঠকে নির্বাচন কমিশনের মুখোমুখি হচ্ছে ‘ঋতব্রত তৃণমূল’ শিবির। এর ঠিক এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টায় দ্বিতীয় দফার বৈঠকে কমিশনের সঙ্গে আলোচনায় বসবে ‘কালীঘাট তৃণমূল’ শিবির। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুটি শিবিরের থেকেই পাঁচজন করে প্রতিনিধিকে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং উভয় পক্ষই এই বৈঠকে যোগ দিতে সম্মত হয়েছে।

দলীয় সূত্রে খবর, প্রতীক কার হাতে থাকবে সেই আইনি ও রাজনৈতিক লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ‘ঋতব্রত তৃণমূল’ শিবিরের প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে আগেই দিল্লিতে পাড়ি দিয়েছেন। উপনির্বাচনের ঠিক প্রাক্কালে নির্বাচন কমিশনের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, জোড়াফুল প্রতীক নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর কমিশন আজ কী সিদ্ধান্ত নেয় বা কোন ইঙ্গিত দেয়, তার ওপর নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty