‘তুমি সময়ের আগেই জন্মেছ’, ছেলে আহানের সাফল্যের মাঝে আবেগঘন পোস্ট মায়ের

অভিনেতা আহান পান্ডে-র প্রথম ছবি ‘সায়ারা’ বক্স অফিসে অভাবনীয় সাফল্য লাভ করেছে। গত ১৮ এপ্রিল মুক্তি পাওয়া ছবিটি ইতিমধ্যেই প্রায় দেড়শো কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। এই সাফল্যের আবহে আহানের মা ডিয়েন পান্ডে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন, যা নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে।

পোস্টটিতে ডিয়েন পান্ডে আহানের জন্মের মুহূর্ত থেকে শুরু করে তার শৈশবের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলি ভাগ করে তিনি লিখেছেন, “তুমি যখন ছোট ছিলে তখন তুমি সবসময় তারার দিকে ইঙ্গিত করতে, আমি কখনই বুঝতাম না কেন?” তিনি আরও জানান যে, আহান যজ্ঞ হলে তার আগুনে কাঠ-ঘি দেওয়ার বায়না ধরত এবং ঠাকুমাকে প্রসাদ খাওয়াতে খুব ভালোবাসত।

ডিয়েন পান্ডে বলেন যে আহান নির্ধারিত সময়ের ৪০ দিন আগেই জন্ম নিয়েছিল। তিনি লিখেছেন, “তুমি সময়ের আগে জন্মগ্রহণ করেছ, ৪০ দিন আগে জন্মগ্রহণ করেছ। এত দিন ছোট ছিলে, কিন্তু এত তাড়াতাড়ি একটি সুন্দর শিশুতে পরিণত হয়েছিলে। তুমি তোমার দাদুর কোলে থাকতে পছন্দ করতে। ছোটবেলা থেকেই গুরুজনদের প্রতি তোমার সরলতা, দয়া ও শ্রদ্ধা ছিল।”

ছেলের সাফল্য এবং ভবিষ্যতের জন্য ডিয়েন পান্ডে একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “পৃথিবী তোমার জন্য যাই নিয়ে আসুক না কেন, চিরকাল এভাবেই থেকো। পরিস্থিতি যাই হোক না কেন, স্থির থাকো এবং সদয় থাকো।”

 

View this post on Instagram

 

A post shared by Deanne Panday (@deannepanday)

আহানের মা আরও বলেন, “ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমরা খুব ভাগ্যবান যে তুমি আমাদের কাছে জন্মেছ।”

আহানের এই সাফল্য এবং মায়ের আবেগঘন পোস্ট, সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। তাঁর ভক্তরা এবং অনুসারীরা এই পোস্টটির প্রশংসা করছেন। আহান পান্ডের এই সাফল্য এবং তার মায়ের ভালোবাসা ভরা বার্তা বলিউডে এক নতুন তারকা এবং তার পারিবারিক বন্ধনকে সবার সামনে তুলে ধরেছে।